সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ যমুনায় ভামসান এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক (৫০) বছর। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ি এলবিবি উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্যে লাশ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।





