নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোনাফেকী করেছেন।’
তিনি বলেন, ‘ফখরুল সাহেব তার নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেছেন, খালেদাই নাকি সকলকে রক্ষা করার মালিক। এই কথা বলে ফখরুল সাহেব মোনাফেকী করেছেন। যারা দিনের বেলায় বিপ্লবী হন আর রাতের বেলায় আপসকারী হয়ে যান, তাদের মতো মানুষের মুখে এমন আল্লাহবিরোধী কথাই সাজে।’
শামীম ওসমান বলেন, পবিত্র আল-কোরআনের সূরা তাওবার ১২৯ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, ‘আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া আর কোনো সত্য মা’বুদ নেই, আমি তাঁর উপরই ভরসা করি।’ অথচ মির্জা ফখরুল বলেছেন খালেদাই সকলকে রক্ষা করার মালিক। এই বক্তব্য মোনফেকীর সামিল এবং জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে হবে মোনাফেকের অবস্থান। তাই মির্জা ফখরুল ইসলামকে বলবো, আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চান।
মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা বঙ্গবন্ধু চত্বরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ নেই। কারণ তিনি আল্লাহভীরু মানুষ। শেখ হাসিনা একমাত্র আল্লাহর উপর ভরসা করেই চলেন। তিনি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, আগুন নেত্রী খালেদা জিয়া না। যারা মঞ্চে গায়েবী চেয়ার রাখে তারা অবশ্য এমন মোনফেকী কথাবার্তা বলতেই পারে।
৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থান আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক প্যানেল মেয়র-০২ মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী প্রমুখ।
আরো পড়ুন :
রাজনীতিকে আমি এখন এবাদত মনে করি : শামীম ওসমান
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা ০৬ অক্টোবর ২০১৮
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘রাজনীতিকে আমি এখন এবাদত মনে করি’। আমি কর্মীদের এখন শেখাই- গরম দেখাইয়ো না, বাহাদুরি দেখাইয়ো না, মানুষকে ভালোবাসো। আমি রাজনীতি এখন নিজের জন্য করি না, জনগণের জন্য করি। আগে নিজের জন্য রাজনীতি করতাম।
গত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানাপাড়া ক্যানেলপাড় এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, আমি আপনাদের বলব না যে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটা ভোট দিয়েন। অসম্ভব, আমি ভোট ভিা চাই না। আল্লাহর হুকুম আমার পে হলে আপনারা কেউ ঠেকাইতে পারবেন না।
তিনি আরো বলেন, বিএনপির ভাইয়েরা আপনারা আপনাদের নেত্রীর কথায় আগুন দিয়ে মানুষকে মারলেন। আহ! কত কষ্টের মৃত্যু। হাতে লাইটারটা একটু লাগিয়ে দেখেন, আগুনে পুড়ে মারা যাওয়া যে কত কষ্টের তা বুঝবেন। এসবের বিচার আল্লাহ করবে। আমি জানি, আগামী ২০-২৫ দিন পর আবারো একই রকমের খেলার চেষ্টা করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, আমিনুল হক রাজু, যুবলীগ নেতা কবির হোসেন ও ফারুক প্রমুখ। এর আগে শুক্রবার বিকেলে শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।
বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে ৫ লাখ লোক মারা যাবে : শামীম ওসমান
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা, ০৭ অক্টোবর ২০১৮
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশের ৫ লাখ লোক মারা যাবে। তিনি বলেন, তারা হত্যার রাজনীতি করে। তারা আগুনে পুড়িয়ে ৯৪ জন লোক হত্যা করেছে। এমনকি বোবা প্রাণী গরু পুড়িয়ে মেরেছে।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় এক নির্বাচনী প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত লোকদের উদ্দেশে প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, নৌকা মার্কায় কেন ভোট চাইতে হবে? আপনাদের কি বিবেক-বুদ্ধি নাই? ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ২৬’শ কোটি টাকার কাজ করেছিলাম। এইবার ক্ষমতায় আসার পর ৭ হাজার ৪’শ কোটি টাকার কাজ করেছি। এতো টাকার কাজ করার পরেও কি আপনাদের কাছে ভোট চাইতে হবে?
তিনি আরো বলেন, বিএনপির যারা ভালো আছেন, তারা আসেন। আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আপনাদের সঠিক সম্মান দেয়া হবে। বিএনপির ভাইয়েরা আপনারা আপনাদের নেত্রীর কথায় আগুন দিয়ে মানুষকে মারলেন। আহ! কত কষ্টের মৃত্যু। হাতে লাইটারটা একটু লাগিয়ে দেখেন, আগুনে পুড়ে মারা যাওয়া যে কত কষ্টের তা বুঝবেন। মানুষ পুড়ে ছাই হয়ে গেলো, পরিবার এতিম হয়ে গেলো। কত ঘর শেষ হয়ে গেলো। আপনারা কি ভেবেছেন এই দুনিয়াই সবকিছু? উপরে কেউ নাই? এসবের বিচার আল্লাহ করবে। আমি জানি, আগামী ২০-২৫ দিন পর আবারো একই রকমের খেলার চেষ্টা করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, মুক্তিযোদ্ধা জনতা লীগের আহ্বায়ক সাইদুর রহমান প্রধান, মাহবুবুর রহমান, যুবলীগ নেতা মহসিন ভূইয়া ও সাব্বির আহমেদ প্রধান প্রমুখ।









