জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ ৯ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল সকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদের হাজীগঞ্জ এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনÑ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বন্দর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, জামায়াত নেতা আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর হোসেন, আল আমিন, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ ও জয়নাল আবেদীন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াত নেতারা বৈঠক করছেন এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।