আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চান পাঁচবিবি উজেলার কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। তিনি বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিএনপি রাজনীতিতে এসে তিনি অনেক নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০০২ সালে প্রতিপক্ষ তার নামে মিথ্যা হত্যা মামলা করে। ১৯৯৮ সালে তার ১০টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬০ লাখ টাকার মাছ নিধন ও তার উন্নতজাতের ১০টি গাভী মেরে ফেলে। গত ৫ জানুয়ারি নির্বাচনের পর তার নামে নাশকতাসহ কয়েক ডজন মামলা হয়। সে সময় তাকে ক্রসফয়ারের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি ও চাকরিচ্যুত করা হয়।
তিনি আরো বলেন, মামলার কারণে তাকে প্রায় দুই বছর পলাতক জীবন যাপন করতে হয়। সে সময় তার বাবা-মা উভয়ে ইন্তেকাল করলেও তাদের নামাজে জানাজায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।