হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার নবমীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি তালার খলিল নগর, তালা, তেঁতুলিয়া ইসলামকাটি মাগুরা ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎকুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বিভিন্ন পথসভায় সব অশুভশক্তিকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সাবেক এমপি শেখ মুজিবুর রহমানের মোটরসাইকেল শোভাযাত্রা
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার নবমীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন...





