আবুধাবির দুবাই শহরে দুর্ঘটনায় মঈনুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত মঈনুলের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এবং তিনি উপজেলার জয়চন্ডি ইউনিয়নের কোনাগাও গ্রামের আখলাছ মিয়ার ছেলে।

নিহত মঈনুলের বড় বোন পারভীন বেগম শুক্রবার সাংবাদিকদের জানান, মঈনুল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠানে পেইন্টের কাজ করতেন।

গত ২২ অক্টোবর কাজ চলাকালীন সময়ে মঈনুলের উপর রঙ বোঝাই একটি কন্টেইনার পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকল প্রক্রিয়াশেষে আগামী মঙ্গলবার নিহত মঈনুলের লাশ দেশে আসার কথা রয়েছে।

পারভীন আরও জানান, আগামী মাসে দেশে এসে বিয়ে তার ভাইয়ের বিয়ে করার কথা ছিল। বিয়ের প্রস্তুতি হিসেবে নিহত মঈনুল দুবাইতে বিয়ের কেনাকাটাও শেষ করেছিল। কিন্তু সে আশা তার অপূরর্ণই রয়ে গেল।

জয়চন্ডি ইউনিয়ন পরিষদ সদস্য রমজান আলী দুবাইয়ে দুর্ঘটনায় মঈনুলের মৃত্যুর সংবাদ পরিবারের পক্ষ থেকে পেয়েছেন বলে জানান।