সিলেটের গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে একটি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এতে ওই দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে পর্যটনকেন্দ্র জাফলংয়ের বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকায় রিহান কসমেটিকস দোকানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সারাদিন বেচাকেনা শেষে শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান দোকান মালিক জুয়েল আহমদ। এরপর মধ্য রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দোকানটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে জৈন্তাপুর স্টেশনের দমকল বাহিনী, সংগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্য ও স্থানীয়রা মিলে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানে থাকা টাকা, দু’টি ফ্রিজ, বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জয়নাল আবেদীন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দোকানটির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোয়াইনঘাটে অগ্নিকাণ্ড : দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি
সিলেটের গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে একটি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এতে ওই দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত শুক্রবার...





