রাজধানীর ডেমরা থানা এলাকায় গত শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে ১১০৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার বেলা ১১টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ ডেমরার পশ্চিম টেংরায় বসবাসরত মাদারিপুরের কালকিনি থানার সমবার হাট গ্রামের মো: ইমরান হোসেন চৌধুরির ছেলে মো: ইভান হোসেন চৌধুরী (১৮) ও ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার মো: আব্দুল বারেকের ছেলে মেহেদি হাসান (১৯)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো: সিদ্দিকুর রহমান বলেন, ওই দুই মাদক কারবারিকে গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে ইভানের কাছ থেকে ১০০৫ পুরিয়া ও মেহেদির কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শনিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
ডেমরায় হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর ডেমরা থানা এলাকায় গত শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে ১১০৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার বেলা ১১টায় তাদের আদালতে পাঠায়...





