একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় মনোনয়নপত্র সংগ্রহে হঠাৎ করে সরব বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ পেতে দলীয় মনোনয়ন কিনলেন বাবা-মেয়েসহ তিনজন।
বিএনপির প্রভাবশালী নেতা দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান। আবদুল মান্নান, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে মনোনয়ন কিনেছেন আবদুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানও। ব্যারিস্টার মেহনাজ মান্নান বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের সহধর্মিণী।
এ ছাড়া এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। নেতাকর্মীদের সাথে এ দিন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজধানীর পল্টনের দলীয় কার্যালয় থেকে বাবা-মেয়ের ধানের শীষে মনোনয়ন ফরম ক্রয়ের কথা জানালেন আবদুল মান্নান।