একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে গতকাল শনিবার বিকেল ৩টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন, বসুরহাট যুবদলের সভাপতি শওকত হোসেন সগীর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।
নোয়াখালী-৫ আসন কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে গতকাল শনিবার বিকেল...





