নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের নাম ঘোষণা করায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ ও মোহাম্মদ হায়দারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় ছাতারপাইয়া, কানকির হাট, সেনবারহাট, ছমিরমুন্সীরহাট, গাজীরহাট মোড়ে মিছিল অনুষ্ঠিত হয়।