বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
তিনি বলেন, রাত যত গভীর হবে, সকাল তত কাছে আছে। দলের নির্দেশে একাদশ জাতীয় সংসদের মনোনয়ন ফরম গ্রহণ করে জমা দিয়েছি। তাই সিলেট-৪ আসনে সর্বস্তরের মানুষকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। গতকাল তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক, ফতেপুরসহ বিভিন্ন স্থানে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সেক্রেটারি হাজী খলিক, বিএনপি নেতা কামরুল আহমেদ শেরগুল ও ডা: নাজিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ সোনাফর আলী, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।