ঢাকার দোহার উপজেলার মধুরচর ধাপারিয়া খালে ঢাকা-দোহার সড়কে ব্রিজ নির্মাণ করে পানি প্রবহমান রাখতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শনিবার দুপুরে উপজেলার হলের বাজার সংলগ্ন ঢাকা-দোহার আন্তঃজেলা সড়কে মানববন্ধন করে তারা।
এলাকাবাসীর অভিযোগ, পদ্মার সাথে ধাপারিখালের সংযোগ মুখ বন্ধ থাকায় প্রতিবছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি বা বন্যায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মশা-মাছির বংশ বিস্তার ও উপদ্রবের শিকার হন তারা। এ ছাড়া পচা দুর্গন্ধে নাকাল হতে হয় মধুরচর গ্রামের হাজারও মানুষের।
এ ব্যাপারে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, নদীর সাথে খালটির সম্পর্ক স্থাপন করা হলে খালটি তার স্বাভাবিক গতি ফিরে পাবে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাছে ইতোমধ্যে খাল সংস্কারের জন্য নারিশা খাল, কার্তিকপুর খালের নাম প্রস্তাব করা হয়েছে। এর পর অগ্রাধিকার ভিত্তিতে ধাপারি খাল সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেয়া হবে।
দোহারে ধাপারিয়া খালে পানি প্রবহমান রাখার দাবিতে মানববন্ধন
ঢাকার দোহার উপজেলার মধুরচর ধাপারিয়া খালে ঢাকা-দোহার সড়কে ব্রিজ নির্মাণ করে পানি প্রবহমান রাখতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শনিবার দুপুরে উপজেলার হলের বাজার সংলগ্ন ঢাকা-দোহার...





