ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোল্লা ইউনিয়ন পরিষদ তথ্য সেবাকেন্দ্রে আগুন লেগে আসবাবপত্র ও সরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা খোকনচন্দ্র ঘোষ জানান, সকাল ৯টায় পরিষদে এসে তথ্যকেন্দ্রে আগুন দেখতে পাই। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ১০টি চেয়ার, একটি টেবিলসহ সরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ বিষয় জানানো হয়।
শত্রুতা করে কেউ আগুন লাগিয়েছে দাবি করে শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান জানান, তথ্য সেবাকেন্দ্রের বাইরে পাটকাঠি পোড়ানো কিছু অংশ পাওয়া গেছে।