সিলেটের মৌলভীবাজার-২ আসনে বেসরকারি ফলে বিজয়ী হলেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণফোরামের এই রাজনীতিবিদ ধানের শীষ প্রতীক থেকে পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরীক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

মৌলভীবাজার-২ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯৩টি। সবক’টির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে।