একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১০ রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি-পাংশা-কালুখালী) ১৮টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী নাসিরুল হক সাবু কোনো ভোট পাননি। নিয়ম অনুসারে ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন ধানের শীষের নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির লাঙ্গল এবিএম নুরুল ইসলাম, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা নুর মোহাম্মদ, সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি নাজমুল হাসান।

এ আসনে ৪ লাখ ৬২ হাজার ৪শ’ ৭৩ জন ভোটার রয়েছে।

রাজবাড়ী-২ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী মো: জিল্লুল হাকিম পেয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৯শ’ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৪শ’ ৭৪ ভোট।