নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ১০টি খড়ের গাদা পুঁড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত বুধবার রাতে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ২৬টি পরিবারের বাসিন্দা স্বরূপ সরকারের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী আকাশ (২১), ওসামা (২৭), ফকির (২৫), আফজাল (২৬), সাইফুল (২৮) ও সজীবের (৩০) নেতৃত্বে একদল সন্ত্রাসী গত বুধবার রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ১০টি খড়ের গাদা পুঁড়ে যায়। স্থানীয়রা কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস না এলে পুরো বাড়ির ২৬টি ঘর পূুঁড়ে ছাই হয়ে যেত। বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে লিখিতভাবে জানালে অপরাধীরা ক্ষিপ্ত হয়ে বাড়ির লোকজনকে হুমকি দিয়ে বলেন আমাদের কিছু হলে তোদেরকে ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অরবিন্দ ভৌমিক ঘটনাস্থল পরির্দশনকালে সাংবাদিকদের বলেন, এ অপরাধীরা আমাদের পূজা, কীর্ত্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় তারা গাছের নারিকেল, সুপারি, পুকুরের মাছ, পানের বরজের পান লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানীগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ১০টি খড়ের গাদা পুঁড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত বুধবার রাতে...





