নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলা সদরে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে ডিমলা প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ক্লাবের সভা কক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুন নাহার। এতে বিশেষ অতিথি বক্তৃতা করেন ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ডিমলা প্রতিনিধি সরদার ফজলুল হক ও ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথীগণ।





