তালায় পুলিশের হ্যান্ডকাফসহ দুর্ধর্ষ ডাকাত শাহিদুর রহমান ওরফে ডাবা পালিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে তালা উপজেলার জেঠুয়া বাজার থেকে পুলিশকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, তালা থানার এসআই মদন মোহন অধিকারীর নেতৃত্বে পুলিশ দুর্ধর্ষ ডাকাত ও বিভিন্ন মামলার আসামি শাহিদুর রহমানকে আটক করে। পরে জেঠুয়া বাজার এলাকায় এলে হ্যান্ডকাপ থাকা অবস্থায় সে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে।





