বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন ছজু, উপজেলা আওয়ামী লীগ সদস্য গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগ সদস্য গাজী সামসুল হক।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট আবুল কালাম সামসুদ্দিন সানু, বর্তমান ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মেয়াজ্জেম হোসেন খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ মাকসুদা আক্তার জোসনা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলামের স্ত্রী মাহমুদা পারভীন, সাবেক কাউন্সিলর হারুন অর রশিদের স্ত্রী মনিরা পারভীন।

সোমবার বিকেলে সহকারী রির্টানিং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। অন্যদিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ সামসুদ্দিন ছজু রির্টানিং অফিসার ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।