গত কয়েক দিনের নি¤œচাপজনিত অতিবৃষ্টিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় চার হাজার বিঘা জমির পেঁয়াজ, রসুন ও মসুর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বোয়ালিয়া, মাজবাড়ী, মৃগী ও সাওরাইল ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় পেঁয়াজ-রসুনসহ সব ফসলি জমি পানিতে ডুবে রয়েছে। মৃগী ইউনিয়নের শিকজান, নিয়ামতপুর, আরকান্দি ও বিলনৌছি গ্রামের কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান জানান, এ বছর উপজেলায় ১৪ হাজার বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে যা এই বৃষ্টিতে অনেক উপকৃত হয়েছে। আর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের কাছে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বক্ষণিক পানি নিষ্কাশনের জন্য সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।
কালুখালীতে বৃষ্টিতে ৪ হাজার বিঘা জমির পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
গত কয়েক দিনের নি¤œচাপজনিত অতিবৃষ্টিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় চার হাজার বিঘা জমির পেঁয়াজ, রসুন ও মসুর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের...





