মাদারীপুরের কালকিনি উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের খাশেরহাট বন্দরকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান কবিরের সভাপতিত্বে ও এম রহমান অ্যান্ড কোং এজেন্টের প্রোপ্রাইটর রাশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল হেড অব জোনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের কালকিনি শাখার প্রধান কর্মকর্তা আবু ছালেহ আল মুহিত, মাওলানা মোহশিন উদ্দিন ফারুক বিন আফসারী, মাওলানা আবদুল খালেক, কবি আকন মোশারফ ও রফিকুল ইসলাম প্রমুখ।





