সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মহিপুর আদিবাসী পাড়া থেকে মেরিনা (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। হত্যার অভিযোগে স্বামী ছানোয়ার হোসেনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী জানান, গত রোববার রাত ১টার দিকে এলাকাবাসী মেরিনার লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে সকালে তার লাশ উদ্ধার করা হয় এবং হত্যার সাথে জড়িত সন্দেহে মেরিনার স্বামী ছানোয়ার হোসেনকে পুলিশ আটক করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, মেরিনার শরীরে ১০টি ক্ষতের চিহ্ন রয়েছে। সে ছানোয়ারের দ্বিতীয় স্ত্রী। মামলার প্রস্তুতি চলছে।