২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাড়াডগাইর কোনাপাড়া আলী মোহাম্মদ খান চত্বরে বাইতুন নাজাত তাহ্ফীজুল কুরআন মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক কিরাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবগঠিত ডেমরা ৬৫ নং ওয়ার্ড কমিশনার আলহাজ সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, বিশেষ অতিথি ছিলেন শান্তিবাগ এলাকার আলহাজ হারুন অর রশীদ কোম্পানি, দিল স্বাদ অ্যান্ড অপূর্ব ফুড্স লিমিটেডের এমডি নুরুল ইসলাম বাবুল, উদ্বোধক ছিলেন সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য আলহাজ ওবায়দুল্লাহ খাঁন হিমু, সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মতিন ও রমজান আলী প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন মিসরের কায়রো সুলতান হাসান মসজিদের ইমাম ও খতিব শায়েখ ড. আব্দুর রহমান ফারাজ আল-হাফিজ মিশরী, নসিহত পেশ করেন মাওলানা মাহবুবুর রহমান চাঁদপুরী, কুরআন তেলোয়াত করেন মিসর থেকে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ, তাওহীদ বিন লাহরী, পরে দেশের শান্তি কামনা এবং স্বাধীনতা যুদ্ধে প্রাণ দানকারী শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন শায়েখ ড. আব্দুর রহমান ফারাজ আল-হাফিজ মিশরী।