গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সকালে। হামলায় ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে শতাধিক পরিবার।
এলাকাবাসী জানায়, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামে দীর্ঘ দিন যাবত দুইটি দলে বিভক্ত ছিল। এক দলের নেতৃত্ব দেন মো: আসাদ মুন্সি ও মো: লিটু মুন্সি এবং অন্য দলের নেতৃত্ব দেন মোহাম্মদ সরদার ও মো: ওহিদ সরদার।
গত বুধবার মো: আসাদ মুন্সি ও মো: লিটু মুন্সির দলের লোকজন মো: চুন্নু ফকির (৫৫) এবং মো: নাজমুল ফকিরকে (২২) সাজাইল বাজারে মারধর করেন। পরের দিন বৃহস্পতিবার মোহাম্মদ সরদার ও মো: ওহিদ সরদারের লোকজন মো: রিপনকে (৩০) মারধর করলে ঘটনার সূত্রপাত ঘটে।
শুক্রবার খুব ভোরে এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই মোহাম্মদ সরদার ও মো: ওহিদ সরদারের দলের লোকজন দেশীয় অস্ত্র রামদা, টেঁটা, সড়কি, চাপাতি, ছোরা, ঢালসহ নির্বিচারে আসাদ মুন্সি ও মো: লিটু মুন্সির পক্ষের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে তিন শতাধিক ঘর ভাঙচুর করে। হামলাকারীরা ঘর ও ঘরের ভেতরের মালামাল, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি বিদ্যুতের মিটার, টয়লেট বাথরুম ও ঘরের শস্য পর্যন্ত। হামলাকারীরা মৃত্যুপুরীতে পরিণত করেছে এসব ঘরবাড়ি। বর্বরতাকে হার মানিয়েছে এ হামলার ঘটনা। প্রতিপক্ষ হামলাকারীদের প্রতিহত করার সুযোগ পর্যন্ত পাইনি। কাশিয়ানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময়ে প্রাণহানির আশঙ্কা করছে সচেতন মহল। কাশিয়ানী থানার অফিসার ইনর্চাজ মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনানুগ ব্যবস্থা নেয়া।





