আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সাত দফা দাবি আদায়ের লক্ষে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ উপলক্ষে জেলা জামায়াত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ রুকন সম্মেলনের আয়োজন করে।
জেলা আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির।
এ সময় জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান জেলা আমির।







