মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফেরিঘাট এলাকায় চালক আবু বক্কর সিদ্দিক ও হেলপার আল আমিনের হাত-পা বেঁধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যান লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে।
এসময় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিককে মারধর করে গুরুতর আহত করে তাদেরকে হাসাড়া এলাকায় ফেলে রেখে মাছ ও পিকআপ ভ্যান নিয়ে সটকে পরে ডাকাতরা। পরে স্থানীয় এক অটো চালক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে।









