ফ্যাসিবাদমুক্ত আনন্দঘন পরিবেশে বগুড়ায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এ উপলক্ষ্যে সরকারী ও বেসরকারীভাবে র‌্যালি, পান্তা উৎসব, বৈশাখী মেলা সহ নানা আয়োজনে মেতে ওঠে সবাই।

জেলা প্রশাসন: এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর প্রশাসক মাসুম আলী বেগসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, জাতীয় ফুল ,ফল প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন।

বিএনপি: দুপুর ১২ টার দিকে শহরে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলার নানা প্রতিকৃতিসহ হাসিনার মূখাকৃতি দেখা যায়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রিয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জাসাস: শহরের পৌর পার্কে জাসাস জেলা শাখার উদ্যোগে সাতদিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

প্রেসক্লাব: বগুড়া প্রেসক্লাবের আয়োজনে দুপুরে ক্লাবে পান্তা ভাতে অংশগ্রহণ করেন সদস্যরা। এসময় ক্লাবের যুগ্ম আহ্ববায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সদস্য গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু উপস্থিত ছিলেন।

টিএমএসএস: টিএমএসএস এর উদ্যোগে ঠেঙ্গামারা বগুড়ায় মম ইন বিনোদন জগতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়। ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরাসহ টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার, টি এম এস এস পরিচালনা পর্ষদের চেয়ারপারসন গুলনাহার পারভীন, উপদেষ্টা আয়েশা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা: মো: মতিউর রহমান, সোহরাব আলী খান, টি এম এস এস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জাকির হোসেন, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডা: মো: জামিলুর রহমান সহ আমন্ত্রিত অতিথিরা, সংস্থার সাধারণ পরিষদের সদস্য, উপদেষ্টা, কর্মকর্তারা, টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।