কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার উন্নয়ন ভাবনা এবং নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব চত্বরে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-এমপি। কুড়িগ্রাম জেলার উন্নয়নে উত্থাপিত ২৮ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস দেন।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মো: শাহাবুদ্দিন ও শফি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনগ্রসর জেলা কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৮ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সঙ্কট দূর করা। ‘কুড়িগ্রাম প্রেস ক্লাবের’ বহুতল ভবন নির্মাণ। ২০১৬ সালের ১৫ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুড়িগ্রামের জনসভায় ঘোষিত একটি সাধারণ বিশ^বিদ্যালয় এবং রংপুরের পীরগঞ্জে ঘোষিত কুড়িগ্রামের জন্য একটি কৃষি বিশ^বিদ্যালয় দু’টির বাস্তবায়ন, কুড়িগ্রাম জেলা সদরে একটি মেডিক্যাল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল, চিলমারী-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন ‘ভাওয়াইয়া এক্সপ্রেস চালুসহ লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো, কুড়িগ্রামে জন্মগ্রহণকারী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবর ঘিরে প্রস্তাবিত সাংস্কৃতিক কমপ্লেক্স, শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ, কুড়িগ্রামে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণ, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমরসহ ১৬টি নদ-নদীর ভাঙন প্রতিরোধে গৃহীত মেগা প্রকল্প কার্যক্রমগুলো বাস্তবায়ন ও ভাঙনকবলিতদের পুনর্বাসন।
কুড়িগ্রামের উন্নয়নে ২৮ দফা বাস্তবায়নের আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার উন্নয়ন ভাবনা এবং নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব চত্বরে...





