প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের নগ্ন ছবি তুলে বিষয়টি কাউকে জানালে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার পর ওই নগ্ন ছবি ধর্ষিতার স্বামীর কাছে পাঠানোর ঘটনায় অবশেষে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক রাকিব সরদারকে প্রধান আসামি করে মামলায় আরো দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটে জেলার গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামে।
গতকাল সকালে থানার ওসি গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, ওই গ্রামের শাহিন সরদারের বখাটে ছেলে রাকিব সরদার (১৯) দীর্ঘ দিন থেকে প্রতিবেশী এক সৌদি প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রীকে (১৯) বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০ এপ্রিল সকালে বখাটে রাকিব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় রাকিবের অজ্ঞাত সহযোগীরা ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধর্ষক রাকিব আপত্তিকর ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
মামলার বাদি সৌদি প্রবাসীর স্ত্রী জানান, ওই ছবির ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় বখাটে রাকিব। এ সময় বিষয়টি রাকিবের বাবা-মাকে জানানোর পর তারা কোনো কর্ণপাত না করে উল্টো তাকে শাসায়। অভিভাবকদের জানানোর ঘটনায় ক্ষিপ্ত হয় বখাটে রাকিব সরদার।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।