ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে নূরুজ্জামান (২৯) নামে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরুজ্জামান উপজেলার কুমরি গ্রামের আবু সিদ্দিকের ছেলে। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনেরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, একটি মারামারির ঘটনায় ২০১৮ সালের ১৮ মার্চ নুরুজ্জামানকে আসামি করে মামলা করেছিল নুরু মিয়া। মূলত ওই বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নুরু মিয়া একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।