নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রী নাদিয়া আক্তারকে। মেয়েকে উদ্ধারের জন্য তার অসহায় বাবা-মা বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে লিখিত আবেদন ও থানায় জিডি করেছেন। জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের দিনমজুর সুলতান মৃধা জানান, তার মেয়ে নাদিয়া আক্তার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। গত বুধবার রহস্যজনকভাবে বাড়ির পাশ থেকে নাদিয়া নিখোঁজ হয়। সেই থেকে অদ্যাবধি তার কোনো খোঁজ মেলেনি।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, রহস্যজনকভাবে স্কুলছাত্রী নাদিয়ার নিখোঁজের ঘটনায় তার মা আকলিমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
গৌরনদীতে সাত দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুলছাত্রী নাদিয়া
নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রী নাদিয়া আক্তারকে। মেয়েকে উদ্ধারের জন্য তার অসহায় বাবা-মা বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে লিখিত...





