সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেষপুর গ্রামে নিজ ঘর থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির রগও কাটা ছিল।

আজ বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত বাসেদ মাস্টারের স্ত্রী মা রিজিয়া খাতুন (৯৫) ও ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাব হোসেন (৫২)।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।