পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ১০টি পৌরসভায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার মুক্তাগাছায় পৌর ভবনের প্রধান ফটকের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মুক্তাগাছা পৌরসভা শাখার সভাপতি নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুব মোর্শেদ রাসেল, পৌরসভার সচিব ইউনুস আলী, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারি প্রকৌশলী শাহজাহান কবির, কামারুজ্জামান কামাল, সোনিয়া ইয়াসমীন, এম এ বারী আকন্দ, সাদেক মিয়া, নুরুল মোমেন খান, সাইদুর রহমান খান, ইসমাইল হোসেন, শামীম কবির সৈয়দ মুখসেদুল হক, হাসিবুর রহমান, জাহাঙ্গীর আলম সোহেল, খালেদা বেগম প্রমুখ।

বক্তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।