রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার একরামুল হক দুলুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় গার্ড অব অনার প্রদান শেষে তাকে নাগেশ্বরী উপজেলার হাজীপাড়া কবরস্থানে দাফন করা হয়। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে পৌর সদরের হাজীপাড়ায় নিজবাড়ীতে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে তিনি মাত্র ১৯ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৬নং সেক্টরের একজন কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শেকড়, প্রেস ক্লাব নাগেশ্বরী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।