বিদ্যুৎ স্পর্শে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে। কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ওসমান আলী মৃধার ছেলে ফায়জুর মৃধার মুরগির ফার্মে চার পাশে খোলা বিদ্যুতের তার দিয়ে রাখা হয়। বিকেলে তার প্রতিবেশী সোবাহান মোল্যার ছেলে ফুকরা মদন মোহন অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাওন (১৩) খেলতে গেলে খামারের ওই খোলা তারে জড়িয়ে পড়ে।