গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো বাস ও প্রাইভেট কার থেকে সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বেপরোয়াভাবে চাঁদা তোলা হচ্ছে। চাঁদাবাজদের হাত থেকে ভ্যান ও রিকশা চালকরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। এ রুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী গাড়ি থেকে নড়াইল শ্রমিক ইউনিয়নের নামে এ চাঁদা তোলা হচ্ছে।
গাড়ি চালকদের অভিযোগ, নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের নামে সিরিয়াল নিয়ন্ত্রণের কথা বলে সরকারি ঘাটে প্রতিটি গাড়ি থেকে ২০-৩০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে।
কালনা ফেরিঘাটে সরেজমিন দেখা গেছে, ফেরিঘাট এলাকায় কয়েকজন বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো বাস ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ২০-৩০ টাকা করে চাঁদা আদায় করছেন। এ সময় চালকদের হাতে ‘নড়াইল জেলা শ্রমিক ইউনিয়ন’ লেখাসংবলিত ২০ টাকার একটি টোকেন ধরিয়ে দেয়া হচ্ছে।
চাঁদা আদায়কারী তবিবুর রহমান বলেন, ‘আমি দিনমজুর হিসেবে গাড়ি থেকে নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের টাকা কালেকশন করে দিই। আমি এ ব্যাপারে আর কিছু বলতে পারি না।’
নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান কালনা ফেরিঘাটে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, ফেরিতে আগে ওঠা নিয়ে প্রায়ই বাস-ট্রাক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হতো; যে কারণে ঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য দশ টাকা করে নেয়া হয়।’
এই ঘাটটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এলাকার মধ্যে হলেও প্রাধান্য বিস্তার করে চলছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কয়েকটি গ্রামের লোকজন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর-সার্কেল) আনোয়ার হোসেন ভূঞা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে আমি এ ব্যাপারে ওসি সাহেবকে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলব।’
কালনা ফেরিঘাটে শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো বাস ও প্রাইভেট কার থেকে সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বেপরোয়াভাবে চাঁদা তোলা হচ্ছে। চাঁদাবাজদের হাত থেকে ভ্যান...





