ঢাকায় কর্মরত কুড়িগ্রাম জেলার অধিবাসী টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঈদ-পরবর্তী এক সম্মিলন গত শুক্রবার কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ ফিয়াত ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার, ঢাকাস্থ এপিএস গ্রুপের জিএম ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম বাবু, টেক্সবন্ড বিডির ডিরেক্টর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রমুখ।
এ আয়োজনের মধ্য দিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটি প্লাটফর্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়, যা দ্রুততম সময়ে একটি সাংগঠনিক রূপ লাভ করবে বলে সভার সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বাদশা আশাবাদ ব্যক্ত করেন।





