কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকার কৃষি জমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে কৃষ্ণপুর কামারপাড়া এলাকার নিজ বাড়ির পেছনের একটি কৃষি জমি থেকে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। বুধবার থেকে সুলতান নিখোঁজ ছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা।
জানা যায়, সুলতান আলী নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষি জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ প্রায় গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম জানান, সুলতান দীর্ঘ দিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মধ্যে তিনি অসুস্থ হলে অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করতেন এবং বাড়ির লোকজনের ওপর চড়াও হতেন।
কুড়িগ্রামে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার
কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকার কৃষি জমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে কৃষ্ণপুর কামারপাড়া এলাকার...





