সাতক্ষীরার তালায় ইটের পিলারের নিচে চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি পাটকেলঘাটা সদরের রবীণ কর্মকারের ছেলে এবং পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠের শিশু শ্রেণীর ছাত্র।
জানা গেছে, রোববার প্রীতম (৮) বাড়ির পরিত্যক্ত ইটের পিলারের পাশে খেলা করার সময় আকস্মিক পিলারটি ভেঙে তার শরীরের ওপর পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার এ করুণ মৃত্যুর সংবাদ শুনে শত শত লোক বাড়িতে ছুটে আসে।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন।





