কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে শাহাদত হোসেন (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি স্বীকার করলেও বিজিবি এখনো এ সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ অনন্তপুর এলাকার তাজুলের নেতৃত্বে ১২-১৪ জনের একটি দল ভারত থেকে গরু আনার সময় বিএসফের শেউটি-২ এর টহলদল তাদের ধাওয়া করে। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণ ঘটলে শাহাদত হোসেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে জানা গেছে। শাহাদত একই উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, বৃহস্পতিবার রাতে অনন্তপুর সীমান্ত এলাকায় শাহাদত হোসেনকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তার বাবা আলতাফ হোসেন এলাকার মেম্বার আবুল হোসেন এবং আমাকে অবগত করেন।
পরে আবুল হোসেন বিষয়টি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায়কে জানান এবং ছেলেকে উদ্ধারে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ করেন।
এ ব্যাপারে কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় জানান, শাহাদত হোসেন নামে এক গরু ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে বলে স্থানীয় মেম্বার আবুল হোসেন জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, এ ব্যাপারে অফিসিয়ালি কিছু জানি না, বিএসএফও স্বীকার করেনি। তবে লোকমুখে বিষয়টি জানতে পেরেছি।
ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে শাহাদত হোসেন (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়...





