সাতক্ষীরা তালা উপজেলার হতদরিদ্র পরিবাাের সন্তান সুুরাইয়া আক্তার এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। কিন্তু অর্থের অভাবে তার উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। সুুরাইয়া তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের নজরুল ইসলাম শেখ ও নাজমা বেগমের মেয়ে।
সুরাইয়ার বাবা নজরুল ইসলাম জানান, তার বসতভিটা ছাড়া কোনো জমিজমা কিংবা আয়ের উৎস নেই। সাইকেল মেরামতের পাশাপাশি গ্রামে ছোট একটা মুদি দোকান করে কোনোমতে সংসার চালান। স্ত্রী দীর্ঘ দিন অসুস্থ, অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন তিনি।
সাহায্য পাঠানোর জন্য মো: নজরুল ইসলাম, হিসাব নং-০২০০০১৩৮৩০২৭৫ অগ্রণী ব্যাংক তালা শাখা (এজেন্ট ব্যাংক), সাতক্ষীরা অথবা ০১৭২৫-৬৬৭৪২৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।