সাতক্ষীরার কলারোয়ায় ইমামুল হোসেন (১৩) নামে এতিমখানার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার হুলহুলিয়া গ্রামের পারকাস আলীর ছেলে। অন্য শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিলে সেখানের চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





