ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী মোহাম্মদ বাবুল মিয়ার লাশ ফিরে পেতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।
গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী কালীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। গত মঙ্গলবার ডিমলা উপজেলার সীমান্তে তিস্তার চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ বাবুল মিয়া (২২) নিহত হন।





