জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট-ভিত্তিক চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তার তথ্যমতে, ‘২২ সেপ্টেম্বর (এ ইউনিট) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ছয়টি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ) ইউনিটের পরীক্ষা হবে। ২৪ সেপ্টেম্বর জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) পরীক্ষা। ২৫ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট পরীক্ষা এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (জি) ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে।
এ ছাড়া ২৬ সেপ্টেম্বর আইন অনুষদ (এফ ইউনিট) এবং বঙ্গবন্ধু তুলানামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (আই ইউনিট)। ২৯ সেপ্টেম্বর কলা ও মানবিকী অনুষদের পরীক্ষা (সি ইউনিট)। ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের অবশিষ্ট পরীক্ষা এবং নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ (সি১ ইউনিট) ও বিজনেস স্টাডিজ অনুষদ (ই ইউনিট)। সর্বশেষ ১ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কমিটির সদস্যসচিব আবু হাসান আরো জানান, ‘প্রতি বছরের মতো এবারো ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে সকাল ১০টায়, দ্বিতীয় শিফট শুরু সকাল ১০টা ২৫ মিনিটÑ শেষ ১১টা ২৫ মিনিট, তৃতীয় শিফট শুরু বেলা ১১টা ৫০ মিনিটÑ শেষ ১২টা ৫০ মিনিট, চতুর্থ শিফট শুরু বেলা ১টা ৫০ মিনিটÑ শেষ ২টা ৫০ মিনিট, পঞ্চম শিফট শুরু বেলা ৩টা ১৫ মিনিটÑ শেষ ৪টা ১৫ মিনিট এবং ষষ্ঠ শিফট শুরু হবে বিকেল ৪টা ৪০ এবং শেষ হবে ৫টা ৪০ মিনিটে। আবেদনকারীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
জাবিতে এবার মোট এক হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফি পরিশোধ করেছেন মোট তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৯১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (যঃঃঢ়ং://লঁ-ধফসরংংরড়হ.ড়ৎম/)-এ পাওয়া যাবে।