সাতক্ষীরা তালা উপজেলার লক্ষ্মণপুর এলাকায় একটি মাছের ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার লক্ষ্মণপুর এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার আলী মল্লিকের ছেলে সিদ্দিকুর রহমান মল্লিকের ৩০ বিঘার মৎস্য ঘেরে শুক্রবার রাত ২টার দিকে একদল দুর্র্বৃত্ত বিষ প্রয়োগ করে। এতে তার গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালায় ঘেরে বিষ ঢেলে ১৬ লাখ টাকার মাছ নিধন
সাতক্ষীরা তালা উপজেলার লক্ষ্মণপুর এলাকায় একটি মাছের ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার লক্ষ্মণপুর এলাকায়। এ...





