গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদিপ্রবাসীর জায়গা দখলে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
প্রবাসীর জায়গায় দেয়া বাঁশের বেড়া জোরপূর্বক ভেঙে নিয়ে গেছে প্রভাবশালীরা। এমনকি ওই জায়গায় প্রবাসীর লোকজন কেউ গেলে তাকে ধাওয়া করে প্রভাবশালী লোকেরা।
এ ব্যাপারে সৌদিপ্রবাসী শরিফুল ইসলামের ভগ্নিপতি শহিদ সরদার বাদি হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সৌদিপ্রবাসী শরিফুল ইসলাম মুন্সী একই গ্রামের সেলিম ফকিরের কাছ গত ২৫.০১.১৫ তারিখে পুরুলিয়া মৌজার ১৬৭ নম্বর খতিয়ানের এস এ ১১৫, ১১৬ নম্বর দাগ, বি আর এস ১০৪, ১০৫ নম্বর দাগের ৩৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু পুরুলিয়া গ্রামের মঞ্জু মৃধা ও তার লোকজন দীর্ঘ দিন ধরে ওই জায়গা জোরপূর্বক ভোগ দখলে নেয়ার চেষ্টা করে আসছে। গত ১২ সেপ্টেম্বর শরিফুল ইসলামের ভগ্নিপতি শহিদ সরদার ওই জায়গায় রোপণ করা গাছপালা রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দিতে গেলে এবং গাছপালার পরিচর্যা করতে গেলে মঞ্জু মৃধার নেতৃত্বে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে এবং বাঁশের বেড়া ভেঙে নিয়ে যায়। পরে শরিফুলের ভগ্নিপতি শহিদ সরদার বাদি হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মঞ্জু মৃধা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার এবং বিরোধপূর্ণ জায়গার মালিকানা দাবি করে বলেন, ‘আমাদের কেনা সম্পত্তিই আমরা দখলে যাওয়ার চেষ্টা করছি।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
কাশিয়ানীতে সৌদিপ্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদিপ্রবাসীর জায়গা দখলে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসীর জায়গায় দেয়া বাঁশের বেড়া জোরপূর্বক ভেঙে নিয়ে গেছে প্রভাবশালীরা। এমনকি ওই জায়গায় প্রবাসীর...





