দীর্ঘ প্রায় ১০ বছর পর ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহারকে আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলালকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন-প্রফেসর আবদুল খালেক, আলাউদ্দিন গঠন, এয়াকুব নবী, গাজী হাবীবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী। ৪৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ১ নং সদস্য রয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এর আগে ২০০৯ সালে চেয়ারপার্সনের ছোট ভাই মেজর (অব:) সাঈদ এস্কান্দারকে সভাপতি ও জিয়াউদ্দিন আহমেদ মিষ্টারকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। ২০১২ সালে সাঈদ এস্কান্দার মারা যাওয়ার পর এডভোকেট আবু তাহেরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।





