নয়া দিগন্তের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি চৌধুরী আবু তালেবের মাতা ভূলু বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাত ৮টায় উপজেলার সমসপুরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
রোববার বাদ জোহর সমসপুর পশ্চিমপাড়া কওমি মাদরাসা প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কাশিয়ানী প্রেস ক্লাব ও স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।