নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-১১ এর সদ্যরা। গত শনিবার রাতে মাদরাসার কক্ষে গোপন বৈঠক করা অবস্থায় মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) ও আমানউল্লাহ (৩৩) নামে দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
গত রোববার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন জানান, মেহেদী হাসান মুরাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়। সে ২০১৬ সালে ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (টেক্সটাইল) সম্পন্ন করে। ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগদান করে।
মেহেদী হাসানের মাধ্যমেই আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগদান করে। আমানউল্লাহর বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকায়। সে বরিশালের স্থানীয় একটি মাদরাসা থেকে কামিল পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি মাদরাসায় শিক্ষকতা করে।
ফতুল্লায় মাদরাসা থেকে দুই জেএমবি সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-১১ এর সদ্যরা। গত শনিবার রাতে মাদরাসার কক্ষে গোপন বৈঠক করা...





